নবনির্বাচিত সংসদ সদস্য ফাহিম চৌধুরীর মতবিনিময়

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০০ পিএম
নবনির্বাচিত সংসদ সদস্য ফাহিম চৌধুরীর মতবিনিময়

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী নকলা উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে নকলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নকলা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা নিয়ে আলোচনা করেন। সংসদ সদস্য উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে