২১ ফেব্রুয়ারি উদযাপন

গদখালীতে পানির দরে ফুল বিক্রি হচ্ছে: ফুল চাষী নিজাম

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৯ পিএম
গদখালীতে পানির দরে ফুল বিক্রি হচ্ছে: ফুল চাষী নিজাম

২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দুই দিবসকে ঘিরে ফুল চাষী টাওরা গ্রামের নিজাম উদ্দিন বললেন- এবার পানি দরে বিক্রি হচ্ছে ফুল। ভালোবাসা দিবস এবং একুশে ফেব্রুয়ারি উদযাপনে কৃষকদের গত দুই বছর ফুল চাষীরা চরম লোকসানের শিকার হয়েছেন, এমনটাই জানালেন তিনি। এর আগের বছরগুলোতে ২০ কোটি টাকার ফুল বিক্রি হলোও এ বছর ২ কোটি টাকার ফুল বিক্রি হবে এমনটাই আশাবাদ। সরেজমিনে শুক্রবার (২০ ফেব্রুয়ারি ) সকাল ৮ টায় গিয়ে দেখা গেছে, গদখালী ফুল বাজারে ফুল চাষীদের নিয়ে আসা ফুলের বাজার জমজমাট হয়ে উঠেছে। অথচ পানির দরে ফুল বিক্রি করতে হলো।  ফুলচাষী পানিসারা গ্রামের খোকন (৪৮) জানান, রোজার কারণে এমনটা হয়েছে।  প্রতিদিনের মতো সেহেরীর পর ফজরের নামাজ শেষে ফুল চাষিরা তাদের উৎপাদিত গোলাপ প্রতি পিস ২-৪ টাকা, রজনীগন্ধা প্রতি পিস ৩-৪ টাকা, গ্লাডিওলাস ৩-৭ টাকা, জারবেরা ৩-৫ টাকা, চন্দ্রমল্লিকা ৫০-৬০পয়সা, প্রতি হাজার গাঁদাফুল ১-৩শ‘ টাকায় বিক্রি হলো। যা কৃষকদের উৎপাদন খরচের চেয়েও কম দরে বিক্রি হলো। গদখালী পটুয়াপাড়ার শরিফুল (৫২) বলেন, বিভিন্ন রকমের ফুল বাজারে তুলেছি, এ ফুল বিক্রি করে আমার উৎপাদন খরচও ওঠেনি। গদখালীর শহিদুল গ্ল্যাডিওলাস, প্রতি পিস গ্ল্যাডিওলাস ৭-১০ টাকা দরে বিক্রি করেছেন। তিনি আশা করছেন, ভালোবাসা দিবসকে সামনে রেখে ১০-১২ টাকা দাম পাওয়া যাবে। যশোর জেলা ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম জানান, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবসকে কেন্দ্র করে ইতো পড়বে ২০ কোটি টাকার ফুল বিক্রি হলেও এবার প্রায় ২ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে মনে হচ্ছে। ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, গদখালী ও পানিসারা এলাকার প্রায় ৬৩০ হেক্টর জমিতে ফুলের চাষ করেন প্রায় ৪ সহস্রাধিক ফুল চাষী।

আপনার জেলার সংবাদ পড়তে