ফুলবাড়ীয়া উপজেলায় পৌর এলাকায় রাস্তা পরিস্কারের মধ্য দিয়ে উন্নয়ন শুরু। ময়মনসিংহের - ৬ ফুলবাড়ীয়া আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় এসে রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু করলেন কামরুল হাসান মিলন। আজ শুক্রবার ফুলবাড়িয়া পৌর সদরে হাজী রোডে এলাকায় তিনি কিছুক্ষণ রাস্তার ময়লা নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিস্কার করেন । এ সময় তারসঙ্গে এলাকাবাসী ও উপজেলা জামায়াতে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি প্রথম দিনের কাজ রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে শুরু করলেন । এই পরিচ্ছন্না অভিযানের মাধ্যমে এলাকাবাসী বার্তা দিতে চাই যে, আমরা এমন একটা সমাজ গড়বো, যেখানে পরিবেশের পাশাপাশি এবং মনটাও সুন্দর থাকবে। ’ কামরুল হাসান মিলন বলেন, ‘এই পরিচ্ছন্ন অভিযান শুরু করচ্ছি, ব্যবসায়ী ভাইদের অনুরোধ করবো আপনাদের দোকান দোকানপাট ও নিজেদের আঙ্গিনা নিজেরাই পরিষ্কার রাখবেন। ফুলবাড়ীয়া উপজেলার যেখানে যাব, কোথাও ময়লা আবর্জনা দেখি সেখানেই সহকর্মীদের নিয়ে একই কাজ করবো।’ এ সময় ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামিম, সেক্রেটারি ডাক্তার আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।