রমজান শুরু হতেই নিত্য পন্যে আগুন

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৪৮ পিএম
রমজান শুরু হতেই নিত্য পন্যে আগুন

পাঁচবিবিতে রমজান শুরুর সাথে সাথে নিত্য প্রয়োজনীয় পন্যের বাজারে আগুনের উত্তাপ! সাধারণ শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ দিশেহারা। আজ পাঁচবিবির সবজিসহ বিভিন্ন নিত্য পন্যের বাজার ঘুরে দেখা গেছে প্রতিটি পন্যের দাম আঁক্রা। করল্লা ২শ টাকা কেজি, বেগুন ৮০ টাকা কেজি, মিষ্টি কদু ৫০টাকা কেজি, লতি ৬০টাকা কেজি, খিরা ৭০ টাকা কেজি, শসা ৭০টাকা কেজি, সিম ৬০ টাকা কেজি, টমেটো ৬০টাকা কেজি,পিঁয়াজ ৬০ টাকা কেজি, লেবু মাঝারি ৬০ টাকা হালি, বড় লেবু ৯০টাকা হালি দরে বিক্রি হচ্ছে। রোজার ১দিন আগে ও এগুলো কেজি প্রতি ১৫/২০ টাকা কমে বিক্রি হয়েছে। মাছের বাজারে ও একই রকম উত্তাপ লক্ষ করা গেছে। তেলাপিয়া ২শ ৩০টাকা কেজি, রুই/কাতলা মাঝারি সাইজ ৪শটাকা কেজি, বাটা ছোট ২শ টাকা কেজি, কার্প ২শ ৫০টাকা কেজি, গুলসা ৭শ টাকা কেজি, দেশি টেংরা ৮শ ৫০ টাকা কেজি, পাংগাস ২শ থেকে ৩শ টাকা কেজি,  টাকি ৩শ টাকা কেজি, গরুর মাংস ৭শ ৫০ টাকা কেজি, খাশির মাংস ১১শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য গুদামজাত  পন্যের দাম বাড়লেও সহনীয় পর্যায়ে আছে বলে ভোক্তা মহলের অভিমত তবে খেজুরের দাম নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিভিন্ন জাতের খেজুর রকম ভেদে ৩শ টাকা থেকে শুরু করে ১৬শ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। রমজান শুরু হওয়া মাত্র হঠাৎ করেই নিত্য পন্যের দাম এত বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষ দিশেহারা হয়ে পরেছে।

আপনার জেলার সংবাদ পড়তে