তানোরে আ.লীগ কার্যালয় খুলে ইফতারের ‘খিচুড়ি’ বিতরণ

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৩৮ পিএম
তানোরে আ.লীগ কার্যালয় খুলে ইফতারের ‘খিচুড়ি’ বিতরণ
রাজশাহীর তানোরে দীর্ঘদিন পর স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয় খোলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় এ অফিস খোলা হয়। এ সময় সেখানে খিচুড়ি রান্না করে ইফতারের জন্য বিতরণ করা হয়। এছাড়া দলটির নেতাকর্মীরা সেখানে ইফতারের জন্য খিচুড়ি পার্টির আয়োজন করে উৎসবও শুরু করেন। একজন আওয়ামী লীগের কর্মী ভিডিও ধারণ করে পরে রাতে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘অনেকদিন ধরে বন্ধ ছিল আমাদের এই অফিস। আমরা আজ ওপেনিং করলাম। অফিসটা খোলা হলো সবাইকে নিয়ে রমজানের প্রথম রোজায়। বঙ্গবন্ধুর সৈনিকরা আছে, থাকবে।’ অফিসটি ওই ইউপির ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত। ওই আওয়ামী লীগ কর্মী আরও বলেন, ‘তারেক জিয়াকেও বলি, আপনি তারেক জিয়া এগিয়ে যান। যদি কোনোদিন আপনার কোনো সমস্যা হয়, বঙ্গবন্ধুর সৈনিকদের স্মরণ করবেন। পুলিশ প্রশাসন ব্যর্থ হতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর সৈনিকরা ব্যর্থ হবে না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ এদিকে, এ ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ প্রকাশ্যে এসেছে। তবে, তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা তারা তো খারাপ কিছু করছে না বলেও দাবি জানিয়েছেন স্থানীয়রা। এনিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, ভোটের পরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পার্টি অফিস খুলেছে এমনটি বিভিন্ন সংবাদ মাধ্যম ও ফেসবুকে দেখা গেছে। তাদের পার্টি অফিস দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথম রমজান উপলক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের তৃণমুল নেতাকর্মীর উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয় খুলে ইফতারের আয়োজন করে বিতরণ করা হয়। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে