পীরগঞ্জে অগ্নিকান্ডে ৩ ব্যবসায়ী সর্বশান্ত, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৫২ পিএম
পীরগঞ্জে অগ্নিকান্ডে ৩ ব্যবসায়ী সর্বশান্ত, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ভয়াবহ  অগ্নিকান্ডে তিনজন ব্যবসায়ীর তিন টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার দুপুরে উপজেলার গাড়াবের শিমুলতলি বাজারে এ ঘটনা ঘটে। সরেজমীনে প্রকাশ, বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে গাড়াবের গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হেলাল মিয়ার মোদি দোকান, মৃত মোকাদ্দেস আলীর ছেলে কোরবান আলীর টেইলার্সে এবং আব্দুল কাশেমের ছেলে সুজন মিয়ার মুদি ও গুদাম দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে প্রায় ১০ লাখ টাকার উপরে মালামাল পুড়ে গেছে। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালে ও দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই তিনটি দোকান ভস্মীভূত হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন সদ্য-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (সহকারি অধ্যাপক) আলহাজ্ব মাওলানা নুরুল আমিন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সহমর্মীতা জানান। পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার জানান, খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে এ ঘটনায় ব্যবসায়ীরা সর্বশান্ত হয়েছে

আপনার জেলার সংবাদ পড়তে