কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ইমামের দাফন সম্পন্ন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৯ পিএম
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ইমামের দাফন সম্পন্ন

কিশোরগঞ্জে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম ইফা শিক্ষক মাও মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০)এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামে অনুষ্ঠিত জানাজার নামাজে উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাও শিব্বির আহমেদ রশিদ, সিনিয়র মুহাদ্দিস মাও ইমদাদুল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন, ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি  অধ্যাপক মাও আলমগীর হোসাইন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাও মোল্লা খায়রুল নোমানী, সাধারণ সম্পাদক মাও নোমান আহমেদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম ভুইয়া, বিআরডিবির ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, আখরাবাজার মদনী মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও মুহাম্মদ তৈয়ব,ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার ফিল্ড অফিসার ডক্টর মাও কামরুল হাসান, হিসাব রক্ষক কাম ফিল্ড  সুপার ভাইজার মো: শফিকুল আলম সারওয়ার, মাস্টার ট্রেইনার মাও ওমর ফারুক, ফিল্ড  সুপার ভাইজার হাফেজ মাও একে এম মস্তোফা কামাল, মাও আবু সাঈদ, কেয়ারটেকার খন্দকার মাও সাদেকুজ্জামান, কিশোরগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাও হেলাল উদ্দিন, মউসিক শিক্ষক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাও ইমরুল হাসান, সাধারণ সম্পাদক মো: আমিনুল হক সাদী, মাও জাকারিয়া আমিনী, লতিবাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশনের শোক নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশনের শোক জানিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা  মুহম্মদ নিজাম উদ্দিন সাক্ষরিত এক পত্রে শোকবার্তায় জানিয়েছেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান  ২০ ফেব্রুয়ারি শুক্রবার, ২০২৬ সকাল ৬.০০ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তাঁর মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষক পদে কিশোরগঞ্জ জেলা কারাগারের গণশিক্ষা কেন্দ্রের কর্মরত ছিলেন। চাকুরিজীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। এছাড়াও শোক জানিয়েছেন কিশোরগঞ্জ ইফার ডিডি মো. আবু বকর সিদ্দিক, সিরাজগঞ্জ জেলার ডিডি মুহাম্মদ ফারুক আহমেদসহ মৌশিক শিক্ষকবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে