পোরশায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৩৩ পিএম
পোরশায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন

নওগাঁর পোরশায় যথাযেগ্য মর্যদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। শনিবার দিবসটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১ মিনিটে নিতপুরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এতে নেতৃত্বদেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পোরশা জোনের ডিজিএম মুহি উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সুন্দর হাতের লেখা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। অপরদিকে, উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী ও সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, যুবদলের আহবায়ক ইকবাল হাসান শাহ্ সহ নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের নিয়ে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এছাড়াও উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে