ভাষা শহীদদের প্রতি চাঁদপুর জেলা প্রশাসনের শ্রদ্ধা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৩৪ পিএম
ভাষা শহীদদের প্রতি চাঁদপুর জেলা প্রশাসনের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার রবিউল হাসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা প্রশাসন চাঁদপুর এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ, নৌ পুলিশ, পিবিআই,মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট চাঁদপুর,সিভিল সার্জন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা পরিষদ চাঁদপুর, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর পৌরসভা, চাঁসক,সরকারি মহিলা কলেজ, প্রেসক্লাব, রোটারি ক্লাব,আইনজীবী সমিতি,চাঁদপুর জেলা কারাগার,জাতীয়তাবাদী দল-বিএনপি, এনসিপি,গণ ফোরাম,আনন্দ ধ্বনিসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর,প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্তকরে দেওয়া হয়। নানা শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে, হাতে ফুল নিয়ে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে শহীদ মিনারে আসেন। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান। শনিবার (২১ ফেব্রুয়ারি)সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম, জেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। একুশের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, ২৬২ চাঁদপুর-০৩ শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি পুলিশ সুপার মো. রবিউল হাসান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর মো. নাজমুল ইসলাম সরকার।

আপনার জেলার সংবাদ পড়তে