আজ পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত ১২টা ১ মিনিটে স্থানীয় শহিদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সেলিম আহমেদ এর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা। এ সভায় বক্তব্য রাখেন মোঃবেলায়েত হোসেন সহকারী কমিশনার ভুমি পাঁচবিবি, সাইফুল ইসলাম ডালিম সভাপতি উপজেলা বিএনপি পাঁচবিবি, সুজাউল করিম আমীর উপজেলা জামায়াত পাঁচবিবি, মাহমুদা খানম উপজেলা সিনিয়র মৎস্য অফিসার, জুলফিকার আলি প্রধান শিক্ষক এন এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল হাই, সাংবাদিক আমার দেশ পত্রিকা ও সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পাঁচবিবি।