চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৩২ পিএম
চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

দিনাজপুরের চিরিরবন্দরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। 

গতকাল ২১ ফেব্রুয়ারী শনিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৮ টায় প্রধান অতিথি হিসেবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।

এছাড়াও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, হাইওয়ে থানা, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি দপ্তর, প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ভাষা শহীদদের স্মরনে নিরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে নব নির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনা, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুল্লাহ সরকার প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে