দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এ উপলক্ষে ঘোড়াঘাট পৌর ও উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন করে।রাত ১২টা এক মিনিটে ঘোড়াঘাট পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লা কায়সার আল মামুন ঘোড়াঘাট পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে ঘোড়াঘট সাবেক পৌর মেয়র, পৌর বি এন পির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্প স্তবক অর্পন করেন।এ ছাড়াও ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন এর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।