নবনির্বাচিত এমপি’র উপজেলা দপ্তর প্রধানদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৩৮ পিএম
নবনির্বাচিত এমপি’র উপজেলা দপ্তর প্রধানদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম (লেবু মাওলানা) আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম । তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি দুই উপজেলার সকলের এমপি হিসেবে আগামীতে সকলকে সাথে নিয়ে দুই উপজেলাকে সাজিয়ে তুলতে চাই। ন্যায় নীতিতে নির্ভয়ে স্ব-স্ব দপ্তর পরিচালনার জন্য তিনি উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাদের আহবান জানান। একইসাথে নির্বাচনী এলাকা হতে মাদক নির্মূলে সকলের স্ব-স্ব অবস্থান হতে সোচ্চার ও সজাগ থাকারও আহবান জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ-এর সভাপতিত্বে সভায় সহকারি কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার, থানা পুলিশ পরিদর্শক প্রশান্ত চন্দ্র প্রামানিক, উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সেক্রেটারি সাখাওয়াত হোসেন ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের প্রধানগণসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরআগে নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলা পরিষদ চত্ত্বরে আগমন করলে তাঁকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদসহ উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ।

আপনার জেলার সংবাদ পড়তে