শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
গাইবান্ধা ০৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্যের পক্ষে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন পলাশবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব সরকার ও শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম চান। এরপর উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল ইয়াসা রহমান তাপাদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে পলাশবাড়ী থানা, পলাশবাড়ী পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পৌর বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আনসার ভিডিপি, মুক্তিযোদ্ধা সংসদ, আবাসিক প্রকৌশলী নেসকো, ফায়ার সার্ভিস, মোটর শ্রমিক ইউনিয়ন, ডায়াবেটিস সমিতি,আদর্শ ডিগ্রি কলেজ, পিয়ারী পাইলট বালিকা, এসএমবি উচ্চ বিদ্যালয়, ফেডারেশন অব এনজিও ইন বাংলাদেশ, প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাজ্জাদ হোসেন।