চিতলমারীতে মহান একুশ উদযাপিত

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০৯ পিএম
চিতলমারীতে মহান একুশ উদযাপিত

মাতৃভাষার জন্য আমাদের ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতিস্বরূপ ইউনেস্ক ২১ ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। একুশের চেতনা আজ বিশ্বজুড়ে সকল ভাষা মর্যাদা রক্ষা ও সুরক্ষার অন্দোলনে স্বরূ নিয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ, জনগনের অধিকার ও সমতাই ছিলো একুশের মূল চেতনা। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় বাগেরহাটের চিতলমারীতে গভীর ম্রদ্ধাও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে স্মরণ করা হয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের। দিবস উদযাপন উপলক্ষ্যে রাত ১২টা ১ মিনিটে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন কারা হয়। 

উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে উপজেলা নির্বাহী আফিসার মো: সাজ্জাদ হোসেন, কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষ থেকে উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠন, মো: একরামুল হক মুন্সীর পক্ষ থেকে চিতলমারী প্রেসক্লাব এর সকল সাংবাদিক, রুনা গাজীর পক্ষ থেকে উপজেলা মহিলা দল, জহর লাল সরকার এর পক্ষ থেকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চিতলমারী উপজেলা শাখা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পর্ঘ অর্পন করেন। 

সকালে চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী আফিসার মো: সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার আমীর মাও: মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শেখ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলুসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, এলাকার সুধীজন । অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে