দিঘলিয়ায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) :
| আপডেট: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:১৩ পিএম | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:১৩ পিএম
দিঘলিয়ায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

দিঘলিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, প্রামান্য চিত্র প্রদর্শন, উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করণ, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যভিত্তিক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, শহিদদের আত্নার মাগফেরাত কামনা করে দেশের শান্তি ও কল্যাণ কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা। দিঘলিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কমকর্তা মমতাজ খানম, উপজেলা তথ্য সেবা অফিসার সাঈদা খাতুন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইদ্রিস আলী হাওলাদার, আঃ রাজ্জাক, সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহ্ প্রমুখ। এদিকে রাত ১২ টা ০১ মিনিটে দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার পর পরই পুষ্পস্তবক অর্পণ করেন দিঘলিয়া থানা পুলিশ, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া, দিঘলিয়া সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজ, দিঘলিয়া বিদ্যুৎ বিভাগ। সকালে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দিঘলিয়া উপজেলা বিএনপি, দিঘলিয়া প্রেসক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ। দিঘলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে