সারাদেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলায় যথাযথ মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে (২১ ফেব্রুয়ারি) শনিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে কার্যক্রম শুরু করেন তানোর উপজেলা প্রশাসন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে সকাল সাড়ে ১১টায় পতাকা উত্তোলন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- এসিল্যান্ড শিব সংকর বসাক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা টিএইচও বার্নাবাস হাসদাক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শহীদুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, নায়েবে আমীর প্রভাষক আনিসুর রহমান ও তানোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে সেক্রেটারি মাহাবুর চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এরআগে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান তানোর প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাব ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজ ও নানা শ্রেণি পেশার মানুষ। অপরদিকে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ভোর ৭টায় খালি পায়ে তাদের প্রভাতফেরি শহীদ মিনারে ফুলদিয়ে শহিদদের সম্মান জানান। তা/ই