মাধবপুরে আর্ন্তানিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম
মাধবপুরে আর্ন্তানিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সর্বত্র আর্ন্তঃজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শনিবার সকালে শিশু-কিশোরদের রচনা ,চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেমে সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারির কমিশনার ভ’মি মোঃ মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, ওসি তদন্ত গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপখ খানঁ,সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি,সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকতার রাহী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, বিআডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, সহকারি শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, সাংবাদিক আলমগীর কবির, তোফাজ্জ্বল হোসেন চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র সম্বনয়ক সিরাজুল ইসলাম তানজিল প্রমুখ। পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে