রাজারহাটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৮ পিএম
রাজারহাটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান এর সভাপতিত্বে উপজেলা আইসিটি অফিসার মো. রেজাউল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহমেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাড. শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন ও সেক্রেটারী এ্যাড. আহাম্মদ আলী, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন ও সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুন যদু প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী ভাষা শহিদের আত্মত্যাগ কখনোই ভুলবার নয়। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

 পরে ভাষা শহিদরে প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে