চাটমোহরে কলা, তরমুজসহ ফলের দাম নাগালের বাইরে

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১২ পিএম
চাটমোহরে কলা, তরমুজসহ ফলের দাম নাগালের বাইরে

বাজারে তরমুজের আমদানি হয়েছে। পবিত্র রমজান মাসে রোজাদারদের ইফতারের অন্যতম একটি উপকরণ এই তরমুজ। অথচ তরমুজের দাম শুনেই ক্রেতারা দূরে সরে যাচ্ছেন। চাটমোহরের বিভিন্ন হাট-বাজারে তরমুজ পাওয়া যাচ্ছে। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। শুধু তরমুজই নয়,বেড়েছে কলা,খেজুর,আপেল,কমল,ড্রাগনসহ সব ধরণের ফলের দাম। ছোট কলার হালিও ৩০ টাকা,মাঝারি সাইজের একহালি কলার দাম ৪০ থেকে ৫০ টাকা। অপরিপক্ক কলায় ভরে গেছে বাজার। কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে কলা। নিম্নমানের খেজুর বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। একট ভালো মানের খেজুর বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১০০০ টাকা কেজি দরে। বস্তায় রাখা খেজুরের কেজিও ২০০ টাকা। যার কোন প্রকার মান নেই বললেই চলে। চাটমোহরের বাজারে আনারস বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি আর ড্রাগনের কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা। অন্যন্য ফলের বাজারও ঊর্ধমুখি। কোন দোকানেই মূল্য তালিকা টাঙানো হয়নি। ফলে বিক্রেতারা ইচ্ছেমতো দাম আদায় করছেন। কলঅ,তরমুজসহ অন্যান্য ফলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ক্রেতারা অভিযোগ করেন,সরকারিভাবে বাজার তদারকি করা হচ্ছেনা। ফলে ব্যবসায়ী সিন্ডিকেট রমজানে বেশ তৎপর রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে