ঘোড়াঘাটে সমাজকল্যাণ ও মহিলা শিশুবিষয়ক মন্ত্রীর মতবিনিময় সভা

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৪২ পিএম
ঘোড়াঘাটে সমাজকল্যাণ ও মহিলা শিশুবিষয়ক মন্ত্রীর মতবিনিময় সভা

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথমবারের মত নিজ নির্বাচনী এলাকায় এলেন সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন। এ উপলক্ষে শনিবার দুপুর ২টায় ঘোড়াঘাট উপজেলা হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য দেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিম। প্রধান তিনি বলেন, প্রধান মন্ত্রী তারেক রহমান সকলকে নিয়ে দেশ গড়ার লক্ষ্যে এক্য গড়ে তুলে দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান। তিনি পুলিশ প্রশাসন  বলেন কোন অবস্থাতেই মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করা চলবেনা। সে যাই হোক যদি আমার ভাই পরিচয় দেয় তাকে আগে এরেস্ট করবেন। মন্ত্রী জাহিদ হোসেন উপস্থিত জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীদেরকেও আইন শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা চান। অনুষ্ঠান শেষে তিনি হাকিমপুর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে