যশোর ২ আসনের সংসদ সদস্য ফরিদ সংবর্ধিত

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০৩ পিএম
যশোর ২ আসনের সংসদ সদস্য ফরিদ সংবর্ধিত

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঝিকরগাছা বদর উদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুল মাঠে যশোর ২ (ঝিকরগাছা চৌগাছা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদকে উপজেলা শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান সংবর্ধনার আয়োজন করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ এমপি কে সংবর্ধনা দেয়া হয়। ঝিকরগাছা উপজেলার ১০ কলেজ, ৩০ মাদ্রাসা এবং ৫০ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণের নেতৃত্বে সকল শিক্ষকদের নিয়ে এ সম্বর্ধনা দেয়া হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির গোলাম মোর্শেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, জয়নাল আবেদীন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির হারুনর রশিদ, পৌর জামায়াতের আমির আব্দুল হামিদকে প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খান।

আপনার জেলার সংবাদ পড়তে