পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাত ১২.১মিনিটে উক্ত শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করেন পাবনা-২আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব। এর পর সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ ফইম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান আসাদ, সুজানগর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস, অধ্যক্ষ নাদের হোসেন ও জামায়াতে ইসলামী নেতা ওয়ালি উল্লাহ বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনোয়ার হোসেন।