লক্ষ্ণীপুরে জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৩৫ পিএম
লক্ষ্ণীপুরে জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, রমজানের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জনে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। শনিবার বিকালে  লক্ষ্ণীপুর সদর উপজেলার  তেওয়ারীগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে তেওয়ারীগঞ্জ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় ২৭০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময়  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে   ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জনই রমজানের মূল লক্ষ্য। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি প্রান্তিক শ্রেণির রোজাদারদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। ইউনিয়ন আমীর ডা. রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্ণীপুর শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান। এসময় ইউনিয়ন সেক্রেটারি কাউসার হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে