সৈয়দপুরে মহান শহীদ দিবস পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৩৭ পিএম
সৈয়দপুরে মহান শহীদ দিবস পালিত

নীলফামারীর সৈয়দপুরে যথাযথ মর্যাদার সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজন ছিল আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ।  ২১ ফেব্রুয়ারি সৈয়দপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এটির আয়োজন করে  উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা। সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।  শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার সঠিক ইতিহাস ও মর্যাদা তুলে ধরার গুরুত্বারোপ করেন।  এর আগে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

আপনার জেলার সংবাদ পড়তে