সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে রুমাকে দেখতে চায় বাগেরহাটবাসী

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৫৯ এএম
সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে রুমাকে দেখতে চায় বাগেরহাটবাসী

বাগেরহাটে জাতীয় সংসদ নির্বাচনের পরে জেলা জুড়ে এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে চলছে জল্পনা কল্পনা। চায়ের দোকান থেকে শুরু করে সচেতন মহল সব স্থানে আলোচনায় সংরক্ষিত নারী আসনের মনোনয়ন। জেলা জুড়ে এই আলোচনায় এগিয়ে রয়েছেন জাতীয়তাবাদী ছাএদল, কেন্দ্রীয় সংসদের সহ- সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা নেতাকর্মীরা এই অঞ্চলের (বাগেরহাট ও খুলনার একাংশ) সংরক্ষিত নারী আসনে দু:সময়ের কর্মীবান্ধব পরিক্ষিত নেত্রী রুমাকে চায়। দলের জন্য ত্যাগ, দু:সময়ে নেতাকর্মীর পাশে থাকা ও রাজনৈতিক দক্ষতায় এগিয়ে থাকা শারমিন সুলতানা রুমা ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। স্নাতকোত্বর এই নারী রাজনীতিবিদ তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এছাড়া ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনের দলীয়  প্রার্থীকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তরুণ এই রাজনীতিবিদ এর বাবা আতিয়ার রহমান ছিলেন বিএনপি'র পরীক্ষিত নেতা যার কারনে তাকে অকালে প্রাণ দিতে হয়েছে। শুধু পদে থাকা নয়, দলের দু:সময়ে  আন্দোলন সংগ্রামে যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি হামলা-মামলার শিকার নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। জাতীয়তাবাদী দলের নিবেদিত এই কর্মীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানান এই অঞ্চলের বিএনপি তথা সাধারণ মানুষ। পেশাজীবী নেত্রী শামীমা  বলেন, ছাত্রজীবন থেকেই রুমা দলের জন্য কাজ করে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে জীবনের ঝুকি নিয়ে মিছিল-সমাবেশ করেছে। প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে তার সরব উপস্থিতি ছিল। তিনি ২৮শে অক্টোবর, জুলাই গণঅভ্যুত্থানে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আন্দোলন করেছেন, এখন দল রাষ্ট্র ক্ষমতায় গেছে, আমরা রুমা কে একটি ভাল যায়গায় দেখতে চাই। তৃণমূলের দাবি রুমা নেতাকর্মীদের নিয়ে সকল দলীয় কর্মসূচি পালন করেছে। দলের জন্য তার যে ত্যাগ তা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা তাকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে চাই। আমরা বিশ্বাস করি দল তাকে সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনয়ন দিবে। স্থানীয় বিএনপির নেতা কর্মীদের  দাবি  রুমা রাজপথে ছিলেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে সব জায়গায়ই তার অবদান রয়েছে। তার মত একজন দক্ষ রাজনীতিবিদকে আমরা সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। তাকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিলে বাগেরহাটবাসী ও দলীয় নেতাকর্মীরা উপকৃত হবে। শারমিন সুলতানা রুমাকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান।

আপনার জেলার সংবাদ পড়তে