ঝিনাইদহ কালীগঞ্জে বিভিন্ন সড়কে চাঁদা তোলা হচ্ছে, এমন খবর পেয়েই স্ব-শরিরে উপস্থিত হয়ে চাদাবাজদের অবৈধ চাদা আদায় বন্ধ করলেন ঝিনাইদহ -৪ আসনের এম পি মাওলানা আবু তালিব। শনিবার সকালে তিনি কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে ইজিবাইক, ইন্জিন চালিত ভ্যান ও আলমসাধু থেকে চাদাবাজদের অবৈধ চাঁদা আদায় বন্ধ করেন। এ সময় তিনি শ্রমজীবি মানুষের ওপর চলা দীর্ঘদিনের জুলুম অবৈধ চাদা আদায় বন্ধসহ কঠোর হুশিয়ারী দেন। দীর্ঘদিন ধরে কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এক শ্রেনীর লোকজন টোল আদায়ের নামে জোরপূর্বক চাদা আদায় করে আসছিল। শনিবার সকালে শহরের মেইন বাসষ্টান্ডে চাদা আদায়ের খবর পেয়ে সেখানে হাজির হন এমপি আবু তালিব। তিনি তাৎক্ষনিক অবৈধ রশিদ জব্দ করে চাদা তোলা বন্ধ করেন। এমপি আবু তালিব বলেন, প্রশাসনের বৈধ অনুমতিপত্র বা সরকারি রসিদ ছাড়া কোনো শ্রমিকের কাছ থেকে একটি টাকাও আদায় করা যাবে না। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল,শহরের বিভিন্ন জায়গায় ভ্যান,রিকশা ও ইজবাইক, আলমসাধু,নছিমন থেকে প্রভাবশালী একটি চক্র প্রতিদিন চাঁদা আদায় করে আসছিল। এদিন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে চাঁদা আদায়কারীদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু আদায়কারীরা সরকারি অনুমোদন দেখাতে ব্যর্থ হলে তিনি তাৎক্ষণিক ভাবে চাদা তোলা বন্ধের ঘোষণা দেন। আবু তালিব আরো বলেন, খেটে খাওয়া মানুষের ঘামের টাকায় পকেট ভারী করার দিন শেষ। এখন থেকে কোনো চাঁদাবাজ এই স্ট্যান্ডে আসবে না। যদি কেউ জোর করে টাকা আদায় করতে চায়, তাকে সরাসরি প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। এদিকে নির্বাচিত হয়েই চাদাবাজ উচ্ছেদে নতুন এমপির বাস্তবসন্মত নেওয়া ওই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্থানীয়, ইজিবাইক, ভ্যান ও, রিকশা চালকরা।