মহাদেবপুরে কর্মকর্তাদের সাথে এমপি বাবুলের মতবিনিময়

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫৮ পিএম
মহাদেবপুরে কর্মকর্তাদের সাথে এমপি বাবুলের মতবিনিময়

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুল মহাদেবপুরে তার প্রথম কর্মদিবসে উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় ও ইফতার করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষ শাপলায় আয়োজিত মত বিনিময় সভায় ইউএনও মো: আরিফুজ্জামান সভাপতিত্ব করেন। এসময় এমপি সকলের সাথে কুশল বিনিময় করেন ও নিজেই ইফতারপূর্ব মুনাজাত পরিচালনা করেন।

এমপি সভাকক্ষে পৌঁছলে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও এমপির হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এসকে দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা রেজোয়ানুল হক, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, রাইগাঁ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহামন আরিফ, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শ্রী শিবনাথ মিশ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে