কুড়িগ্রামের রাজারহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার সাবেক যুগ্ম আহবায়ক হাসান জিহাদীকে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন। এলাকাবাসীরা জানান, নির্বাচন পরবর্তী গত ১৫ফেব্রুয়ারী উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে খিতাবখাঁ সরিষাবাড়ী এলাকায় বিএনপি নেতাকমীসহ ও এনসিপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ও বিএনপির নেতা সহিদুল ইসলাম, যুবদলের ওয়ার্ড সেক্রেটারী রিয়াজুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলামে বাড়িতে অর্ধশতাধিক এনসিপির নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সর্জ্জিত হয়ে হামলা চালায় বলে সহিদুল ইসলাম বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করে। রোববার(২২ফেব্রুারী) সকালে হাসান জিহাদী( ৩৫)সহ অপর আসামীরা কুড়িগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে আত্ম সমর্পণ করলে আদালতের বিচারক অপর আসীদের জামিন মঞ্জুর করলেও হাসান জিহাদীর জামিন না মঞ্জর করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেন। হাসান জিহাদী রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের রাজিকুল ইসলামের ছেলে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ(২২ফেব্রুয়ারী) সকালে হাসান জিহাদী সহ কয়েকজন আসামী আদালতে আত্ম সমর্পণ করলে আদালত তার জামিন দেননি।