ধামইরহাটে কালজয়ী লেখকের ‘আরেক ফাল্গুন’ গ্রন্থপাঠ প্রতিযোগিতা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪১ পিএম
ধামইরহাটে কালজয়ী লেখকের ‘আরেক ফাল্গুন’ গ্রন্থপাঠ প্রতিযোগিতা

নওগাঁর ধামইরহাটে কালজয়ী লেখক জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ গ্রন্থপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী বেলা ১১ টায় আগ্রাদ্বিগুন বাজারে অবস্থিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থগারে এস.এম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে ‘আরেক ফাল্গুন’ গ্রন্থের পাঠ প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের ৩০ জন শিক্ষার্থী। ভাষা আন্দোলনে কারাবরণকারী জহির রায়হানের অবদান, তার জীবন ইতিহাস ও বাংলা ভাষা নিয়ে আবৃতি ও গ্রন্থপাঠে বিজয়ীদের সনদ ও পুরস্কৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক আলোকিত মানবিক মানুষ গড়ার কারিগর  মো. আলমগীর কবিরের নিজ হাতে গড়া মজিবুর রহমান স্মৃতি গ্রন্থগারের আয়োজনে ও সম্মিলিত পাঠাগার আন্দোলন টাঙ্গাইলের সহযোগিতায় গ্রন্থপাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর রহমান, সম্মিলিত পাঠাগার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক রহমান রায়হান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, উপস্থাপক রায়হান পারভেজ প্রমুখ। গ্রন্থপাঠে আগ্রাদ্বিগুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আতকিয়া আনজুম আদ্রিতা, ২য় তাসনিম জান্নাত, ৩য় জুয়াইরিয়া জুথি, ৪র্থ রাফিয়া জান্নাত ও ৫ম সোহানা  সাথী নির্বাচিত হয়েছেন। পরবর্তীদের তাদের বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ প্রদান করা হবে বলে আয়োজনবৃন্দ জানান।

আপনার জেলার সংবাদ পড়তে