সুন্দরগঞ্জ হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) :
| আপডেট: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০০ পিএম | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০০ পিএম
সুন্দরগঞ্জ হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৫০ শয্যা হাসপাতাল অঙ্গন পরিস্কার পরিচ্ছন্ন রাখতে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান । তিনি সকালে উপজেলার ৫০ শয্যা হাসপাতালে চারপাশে এবং মসজিদের সামনে নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করেন। গতকাল রবিবার এমপি অধ্যাপক মাজেদুর রহমানের সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি  সামিউল ইসলাম, পৌরঃ জামায়াতের আমির একরামুল হক ও জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ পৌরসভার  মেয়র প্রার্থী নুরুন্নবী প্রামানিক সাজু, উপজেলা শিবিরের সভাপতি মোঃ সোহান ইসলাম  সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীসহ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে