নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন। ২২ ফেব্রুয়ারি তিনি হঠাৎ পরিদর্শনে যান সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান,হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আরশাদ হোসেন। শুভেচ্ছা বিনিময়কালে হাসপাতালের চিকিৎসক,কর্মকর্তা দুল ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের চিকিৎসা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে হাসপাতালের সভাকক্ষে চিকিৎসকদের সঙ্গে এক উন্মুক্ত মতবিনিময় সভায় মিলিত হন। আলোচনায় হাসপাতালের বিদ্যমান সমস্যা, জনবল সংকট,প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন,সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া প্রয়োজন।হাসপাতালের যেসব সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসকদের আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে সেবা প্রদানের আহ্বান জানান তিনি।