নোয়াখালীর সেনবাগে দীর্ঘদিন ডাক্তারের পর শূন্য থাকার পর অবশেষে ৪৮তম বিসিএস থেকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ যোগ দিলেন ৮জন ডাক্তার সহকারী সার্জন । রবিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে যোগ দেওয়া ৮জন ডাক্তারকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএসএফপিও) ডাক্তার রাদিয়া আফরোজ। এউপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সএর হল রুমে নব যোগদানকৃত ৮ন সহকারী সার্জন ডাক্তারদের নিয়ে এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএসএফপিও) ডাক্তার রাদিয়া আফরোজের সভাপত্বিতে ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাজার্রী বিশেষজ্ঞ ডাক্তার সুজন কুমার মজুমদার ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার সুর্পনা দাস । এসময় উপস্থিত ছিলেন, যোগ দেওয়া ৮জন সহকারী সার্জন ডাক্তার। এরা হচ্ছেঃ ডাক্তার মনীষা ঘোষ, ডাক্তার নাইমা সিদ্দিকা, ডাক্তার মাজহারুল ইসলাম, ডাক্তার আবু বাকের মোঃ ছালেহ, ডাক্তার মোঃ সারোয়ার হোসেন, ডাক্তার মোসাম্মদ রাবেয়া ফারভিন মীম, ডেন্টাল সার্জন ডাক্তার ইনতিসার মোঃ শাহরিয়ার নাদিম