সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন বরদাস্ত করা হবে না: বিশ্বাস জাহাঙ্গীর আলম

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৩৮ পিএম
সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন বরদাস্ত করা হবে না: বিশ্বাস জাহাঙ্গীর আলম

নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন বরদাস্ত করা হবে না। তিনি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের অবদান স্বীকার করে আরো বলেন, কোন সংখ্যালঘুর শরীরে নখের আচড় পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে হুশিয়ার করে সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনে কে ভোট দিয়েছে, আর কে ভোট দেয়নি, এটা মুখ্য বিষয় নয়। আমি এখন সকলের এমপি। দলের নাম ব্যবহার করে যারা মাদক ও চাঁদাবাজিতে লিপ্ত থাকবে তাদেরকে আওয়ামীলীগের দোসর মনে করে দল থেকে বহিষ্কার করা হবে। আমার নির্বাচনী এলাকায় মাদক ও চাঁদাবাজের কোন স্থান নেই।  রবিবার (২২ ফেব্রুয়ারি)  সকাল ১১টায়  কালিয়া মারোয়া ভবন চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। পরিশেষে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট থাকবেন বলে তিনি জানান। এর পূর্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সর্বস্তরের নেতাকর্মীরা তাকে পূষ্পমাল্য প্রদান করে বরণ করে নেন। এভাবে মতবিনিময় সভায় নেতাকর্মীদের  ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হন তিনি।  কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আসজাদুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং, ছাত্রদলের সাবেক সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সভাপতি রকিবুল হাসান পাপ্পু প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় আওয়ামীলীগ থেকে যোগদানকারী নেতা সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল হক প্রিন্স ও ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য পুরুষ ও মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে