ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে নির্বাচনে সিলেট বিভাগের মধ্যে সর্ব্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে ঢাকায় শপথ গ্রহণ ও অবস্থান শেষে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) নিজ এলাকায় আসেন। এ সময় এমপি মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)কে স্বাগত জানান বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীদের এমন ভালোবাসা ও উচ্ছ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। ঢাকা থেকে সড়কপথে নিজ এলাকায় প্রবেশদ্বার শ্রীমঙ্গলের চা কন্যা এলাকায় প্রথমে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন ও পরে কমলগঞ্জের প্রবেশদ্বার নুরজাহান পয়েন্ট এলাকায় আসলে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা সহকারে কমলগঞ্জ পৌর এলাকার খুশালপুরস্থ নিজ বাসভবনে আসার আগ পর্যন্ত তিনি বিভিন্ন স্থানে নির্বাচনী এলাকার ভোটার ও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগনের প্রতি বিপুল ভোটে বিজয়ী করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলার পর জনগণ আমাকে যে সম্মান দিয়েছেন, তা চিরস্মরণীয়। মৌলভীবাজার-৪ আসনের মানুষের আস্থার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান কাজ। এই এলাকার উন্নয়ন, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, এ বিজয় এলাকার সর্বস্তরের মানুষের। এলাকার মানুষের ভালোবাসার জন্য তিনি তাদের কাছে ঋণি হয়ে থাকবেন। এ এলাকার মানুষ যেভাবে ধানের শীষকে মূল্যায়ন করেছেন এখন আমার কাজ হলো এর প্রতিদান দেয়া। তিনি বলেন, জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন এই দায়িত্ব সম্মানের সাথে পালন করতে পারি আল্লাহ’র কাছে এই প্রার্থনা। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। তিনি মাদক এবং চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এ সময় জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্নাসহ উপজেলা ও পৌর বিএনপিম অঙ্গ ও সহযেগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।