কবির চোকদার ওমরা পালনে সৌদি যাচ্ছেন আজ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ পিএম | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ পিএম
কবির চোকদার ওমরা পালনে সৌদি যাচ্ছেন আজ

পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে  সৌদি আরব যাত্রা করেছেন চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং এমকে এ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক চাঁদপুর সদর ১৪নং রাজরাজেস্বর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদপ্রার্থী  মো. কবির হোসেন চোকদার। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল তিনটার সময় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে  মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। কবির চোকদার মক্কায় পবিত্র কাবা শরিফ তাওয়াফ ও ওমরা পালন ছাড়াও মক্কা ও মদিনায় মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর স্মৃতি বিজরিত বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন করবেন। আগামী ৮ মার্চ ওমরা পালন শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে