ফসলি জমিতে পুকুর খনন করলে কাউকে ছাড় দেওয়া হবে না: চাঁদ

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৯ পিএম
ফসলি জমিতে পুকুর খনন করলে কাউকে ছাড় দেওয়া হবে না: চাঁদ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেছেন, ফসলি জমিতে পুকুর খনন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পুকুর খনন কাজে কোনো রাজনৈতিক ব্যক্তি বা প্রভাবশালী মহল জড়িত থাকলে, তাকেও ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি কঠোর অবস্থানে থাকবে। কোনো অবস্থাতে ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খনন করতে দেওয়া হবে না। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাপা বাঘা উপজেলা শাখার আয়োজনে তিনি এ কথা বলেন । তিনি আরও বলেন, বাঘা-চারঘাটে কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা আমাদের দায়িত্ব। প্রশাসন ও সচেতন নাগরিকদের সঙ্গে সমন্বয় করে পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাপা বাঘা উপজেলা শাখার আয়োজনে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাপা বাঘা উপজেলা কমিটির সভাপতি প্রফেসর ড. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল ইসলাম, সহ-সভাপতি প্রফেসর বাবু নীরেন্দ্র নাথ সরকার, যুগ্ম সম্পাদক রানু আক্তারী, সদস্য সাংবাদিক হামিদ মিঞা, মোস্তাফিজুর রহমান, বাঘা পৌরসভা শাখার সভাপতি বেনজির আহমেদ বিপ্লব, সদস্য প্রফেসর আলমগীর হোসেন, আড়ানী পৌর শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মাসুদ, সহ-সভাপতি মহসিন আলী, ড. এনামুল হক, নির্বাহী সদস্য সলিমুদ্দিন আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় বাঘা-চারঘাট এলাকায় নদীভাঙন, পরিবেশ দূষণ, অবৈধ বালু উত্তোলন ও বৃক্ষনিধন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণে নবনির্বাচিত এমপির সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে