গ্যাস বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৯, আশঙ্কাজনক সবাই

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২৪ পিএম
গ্যাস বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৯, আশঙ্কাজনক সবাই
ছবি, সংগৃহিত

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পরিবারের মাঝে কালো অধ্যায় নেমে আসলো। শিশুসহ ৯ জনই দগ্ধ হয়েছেন পরিবারটির। চিকিৎসক বলছেন সবার অবস্থাই আশঙ্কাজনক। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মো. আসফাকুল আসিফ জানান, দগ্ধদের সকলেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।  শিশুসহ তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক। আইসিইউ ফ্যাসিলিটির জন্য তাদের ঢাকায় পাঠানো হতে পারে।

ফায়ার সার্ভিস জানায়, ভোরে ছয়তলা ভবনের তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা নারী, শিশুসহ বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামে এক পুরুষের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া এক জনের ৮০, এক জনের ৪৫ এবং বাকিদের শরীর ২০- ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে