কৃষক দল রাজপথে ভূমিকা রেখেছে: ফজলে হুদা এমপি

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:২৪ পিএম
কৃষক দল রাজপথে ভূমিকা রেখেছে: ফজলে হুদা এমপি

কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল এমপি বলেছেন, “কৃষক দল রাজপথে ভূমিকা রেখেছে। কৃষক দলের সদস্যরা সবচেয়ে বেশি অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। রাজপথে ত্যাগ তিতিক্ষা সহ্য করেছেন, শত ঘাত প্রতিঘাত, শত অত্যাচার, শত তাচ্ছিল্য সত্ত্বেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকেছেন। এর বিনিময় দেয়ার মত নয়। তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। কৃষক দলের সুসংগঠিত অবস্থা অটুট রাখার জন্য যা কিছু সহযোগীতা করা প্রয়োজন তা করা হবে।” রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন। এমপি ফজলে হুদা বাবুল তাকে ধানের শীষের মনোনয়ন দেয়ায় মহান আল্লাহ রাব্বুল আ’লামীন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাকির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি এবং নির্বাচনে অত্যন্ত পরিশ্রম করে বিজয় ছিনিয়ে আনায় স্থানীয় কৃষক দল ছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে এমপি নিজেই ইফতারপূর্ব মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, ৭১ ও ২৪ এর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। কেন্দ্রীয় কৃষক দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি এতে প্রধান বক্তা এবং নওগাঁ জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল, সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, যুগ্ম আহ্বায়ক এস, এম, শহিদুজ্জামান সোহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহাদেবপুর উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু এতে সভাপতিত্ব করেন।

সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ইথার, আপেল মাহমুদ বল্টু ও সানোয়ার হোসেন মানিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক ভিপি এনামুল হক, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ। এসময় মঞ্চে বিএনপি নেতা হাজী আক্কাস, শহীদুল ইসলাম সাগর, বদলগাছী উপজেলা কৃষক দল নেতা রোজউন্নবী স্যান্ডু, মহাদেবপুর সদর ইউনিয়ন কৃষক দল নেতা প্রভাষক মাহমুদুল হাসান সুমন, সোহেল, হারুন অর রশিদ ওরফে হারুন, ওয়াজেদ আলী ওরফে আলী, হাজী আব্দুল আজিজ আফান, হাতুড় ইউনিয়ন কৃষক দল নেতা জহুরুল ইসলাম, চাঁন্দাশ ইউনিয়ন কৃষক দল নেতা আবুল বাশার, খাজুর ইউনিয়ন কৃষক দল নেতা ভূট্টু, উত্তরগ্রাম ইউনিয়ন কৃষক দল নেতা গোলাম মাওলা বিষু, রাইগাঁ ইউনিয়ন কৃষক দলের নেতা সানোয়ার হোসেন, এনায়েতপুর ইউনিয়ন কৃষক দলের নেতা রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও অন্যরা উপস্থিত ছিলেন। উপজেলার ১০টি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী ইফতার মাহফিলে যোগ দেন।

আপনার জেলার সংবাদ পড়তে