জামায়াত প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বাস জাহাঙ্গীর আলম

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৪৫ পিএম
জামায়াত প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বাস জাহাঙ্গীর আলম

সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম কালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপস্থিত হয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে পরাজিত জামায়াত মনোনীত প্রার্থী নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত সাংসদ। সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাতে উভয়ের মধ্যে কুশল বিনিময় হয় এবং এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সামাজিক সম্প্রীতি রক্ষার বিষয়ে মতবিনিময় করা হয়। উভয়ের মধ্যে সাক্ষাৎকালে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স,ম, ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া উপজেলা জামায়াতের আমীর মাওঃ তরিকুল ইসলাম, সেক্রেটারি আলমগীর হোসেন, পৌর আমীর নওসের আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ, উপজেলা সভাপতি মোঃ ফাহিম শেখসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত এমপিকে দায়িত্ব পালনে আন্তরিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় তাঁরা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আপনার জেলার সংবাদ পড়তে