বগুড়ার গাবতলী উপজেলা দুর্গাহাটা ইউনিয়নের কালুডাঙ্গা গ্রামে কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) এর উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ও গাবতলী কৃষি উদ্দোক্তা উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা এম আর হাসান পলাশ। আমন্ত্রিত অতিথি ছিলেন গাবতলী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, দুর্গাহাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুনুর রশিদ মামুন, শ্রমিক দলের সভাপতি বজলুর রশিদ, উপজেলা যুবদল নেতা স্বপন মন্ডল, রাসেল মাহমুদ তরুণ উদ্যোক্তা নুরুন্নবী সিহান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।