যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে চৌগাছা কামিল মাদ্রসা ময়দানে উপজেলা জামায়াতের উদ্যোগে এ গণসংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি ডা.মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, চৌগাছা-ঝিকরগাছাকে দুর্নীতি মুক্ত উপজেলা করা হবে ইনশাআল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চৌগাছা-ঝিকরগাছা উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করছি। এসব বাস্তবায়নের পূর্বশর্ত হলো দুর্নীতি দমন। যে সকল এলাকায় উন্নয়ন প্রকল্প দেওয়া হবে, সেসব প্রকল্পের সঠিক হিসাব নিকাশ নিশ্চিত করতে হবে। হিসাব নিকাশে গড়মিল পাওয়া গেলে ভবিষ্যতে সেখানে নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আমরা পুনর্বিবেচনা করবো। আপনারা প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করবেন। তিনি আরও বলেন, নির্বাচনের আগে যে অঙ্গীকার করা হয়েছে তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমার দলের কেউ বা অন্য যে কেউ যদি কারও ওপর অন্যায় অত্যাচার করে, আমি মজলুমের পক্ষে থাকবো। আপনারা কারো উপর জুলুম করবেন না, কিন্তু কেউ অন্যায় ভাবে জুলুম করতে আসলে তার দাত ভাঙ্গা জবাব দিবেন। উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যপক নুরুজ্জামান আল মামুন ও সহকারী-সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আমিন উদ্দীন খান, পৌর জামাতের আমীর মাওলানা আব্দুল খালেক ও পৌর জামাতের সেক্রেটারী ডা. জিল্লুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন চৌগাছা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম তুহিনুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল লতিফ, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আব্দুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ ড. আলা উদ্দীন প্রমুখ। এছাড়াও সাংবাদিক, শিক্ষক, সামাজিক সংগঠক, বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির-সেক্রেটারী, ছাত্রশিবিরের ও বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ। গণসংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা দিয়ে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেওয়া হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রসা, প্রেসক্লাব চৌগাছা, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শ্রেনীর পেশার বিপুলসংখ্যক মানুষ ফুলেল শুভেচ্ছা জানান। এদিন সকালে চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে চৌগাছা উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। বিকেলে তিনি ফুলসারা ইউনিয়নের সলুয়া গ্রামে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।