আশাশুনিতে

লিঙ্গ-ভিত্তিক সহিংসতা থেকে শিশুদের সুরক্ষা বিষয়ে এডভোকেসি সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১১ পিএম | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১১ পিএম
লিঙ্গ-ভিত্তিক সহিংসতা থেকে শিশুদের সুরক্ষা বিষয়ে এডভোকেসি সভা

আশাশুনিতে জরুরী পরিস্থিতিতে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা থেকে শিশুদের সুরক্ষা বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় উপজেলা কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়।  জাগ্রত যুব সংঘ (জেজেএস) এর আয়োজনে এসসিভিএস প্রকল্পের আওতায় এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। স্বাগত বক্তব্য রাখেন ও জেজেএস-এসসিভিএস প্রকল্পের এ্যাডভোকেসি অফিসার আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সিপিপি সিনিঃ সহকারী পরিচালক মুনসী নুর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, উপকূলীয় শিশু ফোরাম সহ সভাপতি নাদিয়া আশরাফী রুহী ও সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল। সভায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা থেকে শিশুদের সুরক্ষা এবং আশাশুনির বিভিন্ন এলাকায় জরুরী পরিস্থিতিকালীন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে