দেশপ্রেমের সাথে মানুষের সেবায় আত্ননিয়োগ করার আহ্বান

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১৫ পিএম
দেশপ্রেমের সাথে মানুষের সেবায় আত্ননিয়োগ করার আহ্বান

বৈষম্যহীন ও সমৃদ্ধ শেরপুর গড়তে দেশপ্রেমের সাথে মানুষের সেবায় আত্ননিয়োগ করার আহ্বানজানিয়েছেন শেরপুর-১ (সদর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।  পষবধৎফড়ঃ.মরভসোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে শেরপুর সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলার সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। হাফেজ রাশেদুল ইসলাম বলেন, শেরপুর সদর উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে দেশপ্রেমের সাথে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। এজন্য দরকার প্রশাসনের স্বচ্ছতা ও জনপ্রতিনিধিদের সমন্বয়। মত বিনিময় সভায় শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ মাহবুবা হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাফিজুর রহমানসহ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে