কচুয়ায় শহিদ দিবস উদযাপন

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:২৬ পিএম
কচুয়ায় শহিদ দিবস উদযাপন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বাগেরহাটের কচ্য়ুা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।  ২১ ফেব্রুয়ারি দিবসের প্রথম প্রহরে কচুয়া কেন্দ্রীয় শহিদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কচুয়া  উপজেলা নির্বাহী অফিসার মো: আলী হাসান  ও সহকারী কমিশনার (ভূমি) মো: আসিফ হায়দার,কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভপতি সরদার জাহিদ সহ সাংবাদিক উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের সভাপতি/সম্পাদক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।   এছাড়াও  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করেন।ভোরে  “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এলাকা হয়ে ওঠে শোক ও শ্রদ্ধায় আবেগঘন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। সবশেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে