২৬২ চাঁদপুর-০৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের সাথে চাঁদপুর জেলার দপ্তর প্রধানগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন,চাঁদপুর। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার। এসময় পুলিশ সুপার মো. রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার,সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন,চাঁসক অধ্যক্ষ একেএম আবদুল মাননান,চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমসহ চাঁদপুর জেলা হাসপাতাল তত্ত্বাবধায়ক ,চাঁদপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ, নৌ-পুলিশ প্রতিনিধি, কোস্টগার্ড,সড়ক ও জনপথ,গণপূর্ত বিভাগ, এলজিইডি,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী,চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য সকল দপ্তরের প্রধানগণ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা,চাঁদপুর সদর মডেল থানার ওসি, প্রেসক্লাব সভাপতি, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন,চাঁদপুর জেলার যে ৮০টি দপ্তরের কর্মকর্তাগণ এখানে উপস্থিত হয়েছেন আপনারাই হচ্ছেন উন্নয়নে জনগণের পেছনের কারিগর।আমি না আমরা সবাই মিলে চাঁদপুর সদর এবং হাইমচরের উন্নয়নের কাজ করতে চাই। তিনি বলেন, চাঁদপুর সদর যদি দুর্নীতিমুক্ত হয় চাঁদপুর জেলার কোথাও দুর্নীতি থাকবে না। আমরা মাদক নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করব। সরকারী যারা কর্মকর্তা-কর্মচারী আছেন সবাইকে অন টাইম সময়ের মতো অফিস করা নিশ্চিত করতে হবে। সভার শুরুতে জেলা প্রশাসক সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যেকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা প্রদান করেন। এরপর সংসদ সদস্য জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং এলাকার উন্নয়নমূলক কাজ, সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। পরিচিতি পর্বে সংসদ সদস্য ও জেলার সকল সরকারি দপ্তর প্রধানগণ নিজেদের পরিচয় তুলে ধরেন। উন্নয়ন পরিকল্পনা: এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি,রাস্তাঘাট, নদী ভাঙ্গন রোধ,বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর বক্তব্যে দপ্তরগুলোর মধ্যে কাজের সমন্বয় বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। এই ধরনের সভা স্থানীয় সরকার ও সরকারি কর্মকর্তাদের মধ্যে কাজের গতিশীলতা বাড়াতে সাহায্য করে। সংসদ সদস্য তাঁর নির্বাচনী এলাকার মাদক নির্মূলে প্রশাসন এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা চান। এছাড়া বিভিন্ন রাস্তাঘাট ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় যে কোন পদক্ষেপ গ্রহণের জন্য সকলের সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন।