মেলান্দহে এমপি বাবুলের মতবিনিময়

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) :
| আপডেট: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৫০ পিএম | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৫০ পিএম
মেলান্দহে এমপি বাবুলের মতবিনিময়

জামালপুরের মেলান্দহে নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের সাথে সরকারি কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতবিনিময় সভা ২৩ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন-ইউএনও জান্নাতুল আরা। সভায় ইউএনও’র নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিরা প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বাবুলকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা সংসদেরকমান্ডার আলহাজ হামিদুল হক বিএবিএড, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, বাসদ  নেতা আলমগীর আহমেদ  শাহজাহান, জামাত নেতা মাও. শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী আখি, গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ  আল মামুন, সদস্য লিটন প্রমুখ। সভায় মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, কে আমাকে ভোট দিল, কে দিল না, সেটা আমার দেখার বিষয় নয়। আমি আপনাদের নির্বাচিত এমপি। এই পরিচয়ে এলাকার উন্নয়নের কাজ করতে  চাই। আপনারা পাশে থাকলে আমার কাজে স্বচ্ছতা বজায় থাকবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। এরপর দেশ ও জাতীর মঙ্গলের জন্য বিশেষ মোনাজাত  করা হয়। মতবিনিময় সভার আগে ৪ জন প্রতিবন্ধী ও পঙ্গদের মাঝে বিনামুল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে