বগুড়া-৭ আসনের জাতীয় সংসদ সদস্য মোরশেদ মিলটন নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে সরকারী কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) গাবতলী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পর্যায়ে দপ্তর প্রধানদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এমপি মিলটন বলেন, রাজনৈতিক নেতা ও সরকারী কর্মকর্তা কর্মচারী একে অপরের সেতু বন্ধনের মতো বলে অভিমত ব্যক্ত করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার কবির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান আনিস, প্রকৌশলী (এলজিইডি) সাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, বিআরডি কর্মকর্তা রেজাউল করিম, শিক্ষা অফিসার কামরুল হাসান, নির্বাচন অফিসার আনিসুর রহমান, মৎস্য কর্মকর্তা শাকিল আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, রোকন তালুকদার, আব্দুল মজিদ, হৃদয় হোসেন গোলজার, রাজা মন্ডল, সঞ্জয়, আবু জাফর, বাদল, আবু তালেব মিঠু, সহ বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।