উল্লাপাড়ায়

উপকরণ সরবরাহকারীদের সাথে লীড ফার্মারদের বাজার সংযোগ সভা

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) :
| আপডেট: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩৬ পিএম | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩৬ পিএম
উপকরণ সরবরাহকারীদের সাথে লীড ফার্মারদের বাজার সংযোগ সভা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্ল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)এর যৌথ আর্থিক ও কারিগরি সহায়তায় ও প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট(পিপিডি)এর আয়োজনে এবং ঝঢ়বপরধষ চৎড়মৎধস-উবাবষড়ঢ়সবহঃ(অমৎরপঁষঃঁৎব) স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট(এগ্রিকালচার)এর উদ্যোগে মঙ্গলবার(২৪ফেব্রুয়ারি)পিপিডি উল্লাপাড়া কাওয়াক  শাখা কার্যালয়ে উপকরণ সরবরাহকারীদের সাথে লীড ফার্মারদের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। পিপিডি উল্ল্লাপাড়া শাখার শাখা ব্যবস্থাপক মো.গোলাম হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় কৃষকদের গুণগতমানসম্পন্ন সার,বীজ ও বালাইনাশক ব্যবহার এবং ফসলের রোগ-বালাই সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন পিপিডি সংস্থার কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ কুমার ঘোষ সহ অত্র শাখার সংশ্ল্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলার লীড ফার্মারস সার,বীজ ও বালাইনাশক কোম্পানীর প্রতিনিধি,সার,বীজ ও কীটনাশক ডিলার বা রিটেইলার,ভার্মি বা ট্রাইকো কম্পোষ্ট বিক্রেতা,নার্সারী ও কোকোডাষ্ট চারা বিক্রেতাসহ অন্যান্য অংশগ্রহণকারীরা।এছাড়া ব্র্যাক সীডস এর টেরিটরি সেলস অফিসার মধুসুদন কুমার,সী ট্রেড ফার্টিলাইজার লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার মো. জয়নাল আবেদিন ও এসিআই সীডস এর মার্কেটিং অফিসার মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে