আমাদের বাড়ি, আমাদের লোকালয়, আমাদের জনপদ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের শহর প্রত্যেকে নিজ নিজ পারিপার্শ্বিক পরিবেশ যেন সুন্দর রাখি, পরিচ্ছন্ন রাখি এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় ঝাড়ু দিয়ে সড়ক পরিষ্কার করলেন স্থানীয় সংসদ সদস্য শেখ মো: মনজুরুল হক রাহাদ। গতকাল সকাল ৯ঃ০০ টায় বাগেরহাট ২ (কচুয়া বাগেরহাট) আসনের সংসদ সদস্য শেখ মোঃ মনজুরুল হক রাহাদ শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান কর্মসূচি উদ্বোধন করেন। এই অভিযানে উপজেলার বিভিন্ন কর্মকর্তা সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এমপি শেখ মো: মনজুরুল হক রাহাদ এ সময় কচুয়া হাসপাতাল,কচুয়া উপজেলার সামনের সড়ক ও কচুয়া বাজারের জিরো পয়েন্ট সড়ক কয়েক ঘন্টা ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা শহিদুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, জেলা জামাত ইসলামের সদস্য মাস্টার আমিনুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ শাকিল আহমেদ, মো: জাহিদুল ইসলাম, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও জামাতে ইসলামের উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সম্পাদক বৃন্দ। সংসদ সদস্য শেখ মোঃ মনজুরুল হক রাহাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খোঁজ খবর, রোগীদের খাবারের মান,হাসপাতালে চিকিৎসক সংকট এক্সরে মেশিন আল্ট্রাসনো ও প্যাথলজি সহ দীর্ঘদিনের বিদ্যমান নানাবিধ সমস্যার বিষয় কর্মকর্তাদের সাথে মদ বিনিময় আলোচনা করেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বস্ত করেন। সবশেষে দুপুর ১টায় নবনির্বাচিত এমপি শেখ মো: মনজুরুল হক রাহাদ কচুয়া উপজেলার সকল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভা করেন। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসিফ হায়দার, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম সহ কচুয়া উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা গন।